Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব ১৮ ফুটবল খেলার প্রশিক্ষণের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ১০:৫৬:৫৭ পিএম
দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব ১৮ ফুটবল খেলার প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন সংগঠন দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব ১৮ ফুটবল খেলার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাবেক জেলা ক্রীড়া অফিসার শেখ আব্দুস সালেক, জেলা ফুটবল দলের প্রশিক্ষক ইকবাল কবীর খান বাপ্পী প্রমুখ। এসময় ক্লাবের কর্মকর্তাদের মধ্যে প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের অফিস সহকারী আফছার আলী, কোষাধ্যক্ষ ইয়াকুব আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ধারাভাষ্যকার জিন্নাত আলী ও ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২১ দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জনের অধিক খেলোয়াড় প্রশিক্ষণ নেবেন। তাদের মধ্যে থেকে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সনদ প্রদান করা হবে বলে জানানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা খেলাধুলার উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগীতা প্রদান করা হবে বলে জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)