Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৫:৪০:৫৬ এম
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলমডাঙ্গা অফিস : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল করন টিলু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। উপজেলা ও উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল্লাহ হাসনাত শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদ হোসেন, সাবেক কৃষক দলের সভাপতি বোরহানউদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)