Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৯:২৫:৪২ এম
ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি ওজনের ৩টি গাঁজা গাছসহ গাঁজা চাষীকে আটক করেছে।শুক্রবার বিকেলে উপজেলার আরশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার করিম বক্স সরদারের ছেলে গাঁজা চাষী হাশেম আলী সরদার (৫৫) কে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক নিজ পানের ব্রীজের ভিতর থেকে ৪৫ কেজি ওজনের ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)