Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৫:৪৭:১৮ এম
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস  পালিত

আলমডাঙ্গা অফিস : ‘হাত ধোয়ার নায়ক হোন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র?্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত হওয়া এবং সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। আলমডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিছ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিতে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। পরে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে-কলমে সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)