Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা গাছি সমাবেশ : খেজুরের গুড়ের সুনাম ধরে রাখতে হবে : ডিসি, যশোর

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৪:২৬:৩৫ এম
চৌগাছা গাছি সমাবেশ : খেজুরের গুড়ের সুনাম ধরে  রাখতে হবে : ডিসি, যশোর

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর বটতলায় সোমবার দুপুর ১২টায় গাছি সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন- ধান, পাট, গম, ভুট্টা ও ফলমূল উৎপাদনে চৌগাছা অনেক এগিয়ে রয়েছে। এর পাশাপাশি খাঁটি খেজুরের গুড়ের জন্য চৌগাছার সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে। সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতি অবলম্বন করলে গাছিদের ঝুঁকি কমবে এবং গাছে রসের পরিমাণও বৃদ্ধি পাবে। এই সুখ্যাতি ধরে রাখতে গাছিদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিএএম মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, জামায়াতের উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান ,উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)