Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় বিশিষ্ট শিক্ষাবিদের মাতা জামিলা খাতুনের ইন্তেকাল

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৫:৪৭:১৫ এম
আলমডাঙ্গায় বিশিষ্ট শিক্ষাবিদের  মাতা জামিলা খাতুনের ইন্তেকাল

রুনু খন্দকার, আলমডাঙ্গা : যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার ইকবাল হাসান ও পিয়াল হাসানের মাতা জামিলা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গার শিক্ষা অঙ্গনসহ আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন স্নেহময়ী মা ও পরিবারের অভিভাবককে হারিয়ে স্বজনরা গভীরভাবে শোকাহত। মঙ্গলবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গার কুমারী খন্দকার পাড়া গোরস্থানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নিয়ামত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদের। জানাজা শেষে কুমারী খন্দকার পাড়া গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মরহুমা জামিলা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)