Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার জুয়েল রানা হত্যা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৪:২৬:৩৭ এম
চৌগাছার জুয়েল রানা হত্যা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : চৌগাছার মুক্তাদাহ গ্রামের জুয়েল রানা হত্যা মামলায় আটক তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, চৌগাছার মুক্তাদাহ গ্রামের রফি পাটোয়ারির ছেলে বাবু পাটোয়ারি ও নাহিদ পাটোয়ারি এবং মৃত সিরাজ মন্ডলের ছেলে সামিনুর মন্ডল। মামলার অভিযোগে জানা গেছেম, গত ১১ জুন সকাল সাড়ে ৯টার দিকে যুক্তদাহ মোড়ে বাবু হোসেনের চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে চা পান করছিলেন জুয়েল রানা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামি ধারালো অস্ত্র, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা জুয়েল রানাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ সংবাদ পেয়ে তার স্ত্রী তাকে উদ্ধারে এলে আসামিরা তাকেও পিটিয়ে জখম করে। গুরুতর আহত জুয়েল রানাকে প্রথমে চৌগাছা পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আটক ওই তিন আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে গত ১৫ অক্টোবর আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)