Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ১০:৫৬:৫৭ পিএম
দেবহাটায় পরোয়ানাভুক্ত  দুই আসামি গ্রেফতার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৬ অক্টোবর দিবাগত রাতে উপজেলার নোড়ারচক গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল এবং এএসআই আলাউদ্দীন আলীসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন-দেবহাটা থানার নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার (৫৫) এবং মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং ২৬ অক্টোবরই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)