Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ

এখন সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর , ২০২৬, ০৫:৪০:৪৩ পিএম
আশাশুনিতে মাছের  ঘেরে বিষ প্রয়োগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জমি ও মাছের ঘের নিয়ে বিরোধের জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বড়দল বাজার এলাকার মৃত লতিফ শেখের ছেলে রেজাউল শেখ। এজাহার সূত্রে ও বাদীর বক্তব্য অনুযায়ী জানা গেছে, আশাশুনি থানাধীন বড়দল মৌজায় ৩০ বিঘা জমিতে একটি যৌথ মাছের ঘের করতেন এজাহারনামীয় এক নম্বর আসামির সঙ্গে। তাঁদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়ায় বাদী ঘেরের অংশীদারত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এ সময় এক নম্বর আসামির অংশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার বিনিময় কিনে নিয়ে তিনি এককভাবে ঘেরটি পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে। এক নম্বর আসামির ছেলে তাঁর বাবার ঘেরের অংশ রক্ষা করতে না পারায় বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি দেন। সুযোগ পেলে ঘেরে বিষ প্রয়োগ করে মাছের ক্ষতি করবেন বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ১৭ অক্টোবর রাত ৮টার দিকে এক নম্বর আসামি ও তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাদীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। এ সময় ঘেরে থাকা বাগদা, গলদা, হরিণাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)