Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা উপজেলার ৩২ পূজামণ্ডপে বিএনপি নেতা লিটনের অনুদান

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৭:২৬:০২ পিএম
শার্শা উপজেলার ৩২ পূজামণ্ডপে  বিএনপি নেতা লিটনের অনুদান

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বেনাপোলের সানরুপ রেস্টুরেন্টের কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসকল পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। মুসলমানদের মতো সনাতন ধর্মাবলম্বীদেরও নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকার রয়েছে। বিএনপি ধর্মীয় বৈষম্যে বিশ্বাস করে না। সম্প্রীতির এই বাংলাদেশে হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই।’ তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটাতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও সতর্ক থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, তিনি একজন নির্লোভ, সাদামনের ও শিক্ষাবান্ধব নেতা। দেশের উন্নয়নে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নুরুজ্জামান লিটন আরও বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে ভিন্ন দল করার কারণে কোনো নিরীহ বা ভালো মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাশ, সাধারণ সম্পাদক নীল কমল সিংহ ও বেনাপোল পাঠবাড়ি পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রবিন পাল। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে পূজা উদযাপনে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)