Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় স্বামীর আত্মসমর্পণ

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৭:৩৪:০৩ পিএম
কালীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা,  থানায় স্বামীর আত্মসমর্পণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী রেক্সোনা বেগম (৩০) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে যশোর ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুই’টার দিকে শহরের ফয়লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরই রাতেই অভিযুক্ত স্বামী অপু থানায় এসে আত্নসমর্পন করেছে। তিনি ফয়লা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আজিজুলের ছেলে। এ ঘটনায় বুধবার বিকালে ওই গৃহবধুর চাচা আমিরুল ইসলাম কালীগঞ্জ থানাতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্য, রাতে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে ছুটে যান। এ সময় দেখতে পান অপুর স্ত্রী রক্তাক্ত জখম অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। পরে তার অবস্থা আরো অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অপুর মা ও পরিবারের সদস্যরা জানায়, অপুর সাথে তার স্ত্রীর মনোমালিন্য হয়েছিল। ওইদিন রাতে বৌমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। এবং অচেতন ছিল। তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। পরিবার আরো জানায়, অপু নেশা করে এমন অভিযোগ ছিল বৌমার। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হত। এসব কারনেও হয়ত এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, “মনজুর হোসেন অপু নামে একজনকে থানার গেট থেকে আটক করা হয়েছে। অপু পুলিশকে জানায়, তার স্ত্রী সভাব চরিত্র ভালো না। এ কারনে তাকে হাতুড়ি পেটা জখম করেছে। এ বিষয়ে আরো তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আটক অপুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)