নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মহেশপুর থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিত্বে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করেন।