Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৬

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৭:২৯:৩২ পিএম
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত  যাওয়ার চেষ্টা, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থান থেকে অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ২টি জন শিশু রয়েছে। এ ঘটরায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)