নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুক্তাদাহ এলাকায় নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত রাজু আহমেদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাশেদা ওরফে বেকি (৪৫), ওহিদুল (৫৫) ও আনোয়ারা (৪৫) রাজুর সঙ্গে বিরোধে জড়ান। একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হলে তার বাম হাতের হাড় ভেঙে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে