ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে সোমবার সকাল দশটায় ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় সমিতির জিপিএমএস বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় অফিসার মোঃ জহিরুল ইসলাম। মোঃ জাহিদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশিক্ষক রাধা কান্তি ঘোষ, সহকারী প্রশিক্ষক মোঃ রাকিব হাসান, সমবায়ী শামসুল আলম খোকন, হাসান আল বান্না মোঃ হাদিস খান, রেশমা খাতুন, গোলাম আজিজ, খলিলুর রহমান, সাগরিকা বিশ্বাস, নাজমা বেগম প্রমুখ।উপজেলার নিবন্ধিত সমিতির মধ্যে ১৩ টি সমিতির ২৫ নির্বাহী এ কর্মশালায় অংশ নেন।