নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলিসহ ১টি ভারতীয় দেশী পিস্তল ও ৭৮ বোতল ভারতীয় স্কাফ সিরাফ মাদক উদ্ধার করেছে। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকার গয়েশপুর গ্রামের গোয়ালদারের আমবাগানের মধ্যে এক ব্যাক্তিকে ধাওয়া করলে সে বিশেষ কায়দায় মোড়ানো একটি ব্যাগ ও একটি বস্তা ফেলে ভারতের মধ্যে পলিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ খুলে২ রাউন্ড গুলিসহ ১টি ভারতীয় দেশী পিস্তল পাওয়া যায়। অপর বস্তার ভিতর থেকে ৭৮ বোতল ভারতীয় স্কাফ সিরাফ (মাদক) উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।