Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিএসটিআই অনুমোদন ছাড়াই ব্রেড উৎপাদন

মণিরামপুরে নিউ মেঘনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৪:২২:১৫ পিএম
মণিরামপুরে নিউ মেঘনা বেকারিকে  ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক। মণিরামপুরে নিউ মেঘনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রহিতা বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তার অভিযানিক দল সকালে মণিরামপুরের রোহিতা বাজার এলাকার নিউ মেঘনা বেকারিতে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করে। তাদের প্যাকেটজাত ব্রেডের লোগোর সঙ্গে প্রাণ অলটাইম হোয়াইট ব্রেডের লোগোর সাদৃশ্যও পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির বিষয়টিও অভিযানে ধরা পড়ে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের একটি দল ও ক্যাব যশোর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)