Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির ৩৬ শিক্ষার্থীকে বিশেষ প্রণোদনা

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৪:২২:১২ পিএম
খুবির ৩৬ শিক্ষার্থীকে  বিশেষ প্রণোদনা

প্রেসবিজ্ঞপ্তি : আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঝপড়ঢ়ঁং ডাটাবেজে সূচিভুক্ত এবং সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক র?্যাংকিংয়ে ছ১ ও ছ২ কোয়ার্টাইলে অবস্থানকারী জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থীকে বিশেষ প্রণোদনা প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন ছ১ এবং ১৪ জন ছ২ জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় উৎসাহিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের বিশেষ প্রণোদনা প্রদান করা হলো। ২১ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রণোদনাপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অর্থের চেক ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী । গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম পরিচালক প্রফেসর ড. খান মেহেদী হাসান। প্রণোদনাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের পিএইচডি শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেন এবং অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাবিহা তাসনিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, গবেষক এবং প্রণোদনাপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)