Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২০:৫৬ পিএম

কলারোয়া প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনের অংশ হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন, রোভার স্কাউট, কলারোয়া পৌরসভা প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রহচ উদ্দীন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। আইনি পদক্ষেপ, জেল বা জরিমানা করে কতো মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব-তা নিয়ে প্রশ্ন তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আইন প্রয়োগের চেয়ে মানুষের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়াই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। আমরা যদি সকল স্থান পরিচ্ছন্ন রাখি এবং জমে থাকা পানি দূর করি, তবে এডিস মশার আবাস্থল ধ্বংস করা সম্ভব হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা হয় এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানের শুরুতে এক র?্যালি বের করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)