ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় নানা আয়োজনে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ফুলতলা সরকারি মহিলা কলেজ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনার জেলার সাধারণ সম্পাদক বিমান সাহা। এর পূর্বে এক আলোচনা সভা কলেজ চত্বরে গৌর হরি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলার আহবায়ক অনুপম মিত্র। সদস্য সুচিব রনজিৎ কুমার বোস বিশুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপি নেতা আহসানুল হক লড্ডন, তরিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু, । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, প্রভাষক ফুটলাল দত্ত, প্রদ্যুৎ বিশ্বাস, ইউপি সদস্য নব কুমার মন্ডল, শিক্ষক রিপন বৈরাগী, প্রবীর হালদারসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং সাধারণ ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।