Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:০৬:১৩ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানার শ্যালা নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৯টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‍্যাব-৬। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করেন ডিএডি মোহাম্মদ নজরুল ইসলাম। ​বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম। ​পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা থানার আওতাধীন সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানা সংলগ্ন শ্যালা নদীর তীরবর্তী ‘গড়াইল বাগান’ এলাকায় অস্ত্র গোলাবারুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল‌ ডিএডি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি এক নালা বন্দুক একটি, দুইটি বিদেশি শটগান, তিনটি এয়ারগান, ২৩ টি শুটার গান, ১৯৯ রাউন্ড তাজা গুলি, ৩৮টি খালি কার্জুজের খোসা উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরনখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ জানায়, সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যু ও অপরাধীদের অপতৎপরতা দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র গোলাবারুদ তিনি বুঝে পেয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)