Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে মৎসজীবীদলের মাছের পোনা অবমুক্ত

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:০৫:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর জেলা মৎস্যজীবী দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির মাধ্যমে নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির নেতা গোলাম রেজা দুলু, হাজী আনিছুর রহমান মুকুলসহ অন্যান্যরা। সভাপতি টেনিয়া জানান, সাতবছর ধরে জেলার বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত কর্মসূচী পালন করে আসছেন । ভবিষ্যতেও তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)