Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৭:২৮:২২ পিএম
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর শুরু করবে বাংলাদেশ দল। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। এই নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হবে নারী এশিয়া কাপ। চারবার হয়েছে ওয়ানডে ফরম্যাটে। আসন্ন টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। গ্রুপ পর্বে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। একবার করে শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা ও বাংলাদেশ। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)