Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভৈরবে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ বর্ণার মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার

এখন সময়: শনিবার, ১ আগস্ট , ২০২৬, ১২:০৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : ভৈরব নদে নিখোঁজ হওয়া সেই গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩০ ঘন্টার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের অভয়নগর নওয়াপাড়া ভৈরব নদের ‘ভৈরব ব্রীজ’ এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং ঢাকার মিরপুরের রবিউল আলম খানের স্ত্রী। এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে গোসলে নেমে নিখোঁজ হন বর্ণা। নওয়াপড়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ রনজিত কুমার জানান, শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব নদীর ব্রিজের ওপারে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পরে মরদেহটি পরিবারের কাছে হসান্তর করা হয়েছে। তিনি বলেন, গত দুই দিন ধরে নিখোঁজের পর স্থানীয় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেন। এমনকি স্থানীয় জেলেরাও নদীতে জাল ফেলে তল্লাশি করে না পেয়েও দ্বিতীয় দিনের মতো তল্লাশি শেষ করে। এরমধ্যে সন্ধ্যায় বর্ণার মৃতদেহটির খোঁজ মিলেছে।’ এদিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবারে চলছে আর্তনাদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)