নিজস্ব প্রতিবেদক : যশোরে রোটারি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি বিশিষ্ট রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেসক্লাবের গোলাম মাজেদ অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব যশোর নকশিকাঁথা এর আয়োজন করে। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেছেন-ফজলে রাব্বি মোপাশা ছিলেন যশোরে রোটারি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। সমাজসেবা, নেতৃত্ব, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তার বিচরণ থাকলেও জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল একজন নিবেদিতপ্রান রোটারিয়ান হিসেবে। নেতৃবৃন্দ বলেন-মানুষ চলে যায়, কিন্তু আদর্শ ও ভালোবাসা থেকে যায়। ফজলে রাব্বি মোপাশাও তার কর্মময় জীবনের মাধ্যমে যশোরের মানুষের হৃদয়ে দীর্ঘদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। আয়োজক রোটারি ক্লাব অব যশোর নকশী কাঁথার নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর রোটারি ক্লাবের সাবেক সভাপতি জেড এম সালেক, অ্যাড মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল এর সাবেক সভাপতি যোগেশ দত্ত, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী মিলন, রোটারি ক্লাব অফ যশোর ইস্ট এর সাবেক সভাপতি শ্রাবস্তী আহমেদ, রবিউল ইসলাম, আবু সেলিম রানা, রোটারি ক্লাব অফ যশোর নকশী কাঁথার বিদায়ী সভাপতি বাপ্পী কে রায়, রোটারি ক্লাব অফ যশোর স্টার এর সাবেক সভাপতি সোনিয়া ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন রোটারিয়ান উজ্জ্বল বিশ্বাস। এর আগে রোটারি ক্লাব অফ যশোর নকশী কাঁথার সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ২০২৬-২৭ বর্ষের ক্লাবের বিদায়ী সভাপতি বাপ্পী কে রায় নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষ এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নতুন সভাপতি বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে ক্লাবের ১০৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।