বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী কসাই কওছারকে ১০১ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ১৫ জুন বিকেলে উপজেলার ঘোষনগর বাজারের পিছনে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ব্যবহারের সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। আটক কওছার আলি (৪২) বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর পুত্র। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন- মাদক নির্মূলে নিয়মিত অভিযান হিসেবে তাকে আটক করা হয়েছে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।