ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁতীদল ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও গরীব অসহায়দের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা তাঁতীদলের উপজেলা আহবায়ক মোঃ আলমগীর হোসেন মোল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহাগ জমাদ্দারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মোল্যা নান্না, আহসানুল হক লড্ডন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোড়ল, বিএনপি নেতা মোল্যা মহাসিন, শিক্ষক নাসির উদ্দিন, সিরাজ মোড়ল, আলমগীর ফারাজি, শেখ হাবিবুর রহমান লিপন, এস এম ফয়সাল হোসেন, মোঃ মামুন মোল্যা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফুলতলা সিরাতুনব্বী (সাঃ) মহিলা করমি মাদ্রাসার নায়েবে মুহতামিম ও ইফা শিক্ষক মুফতি মাওঃ ফজলুল করিম। অনুষ্ঠানে দেড় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।