Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজিপি পদক অর্জন

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ১২:০৯:২৬ পিএম

মাগুরা প্রতিনিধি : পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে সম্মাননা প্রদান করা হয়। মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে, যা মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে । এ অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে সহায়ক হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)