কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা রোববার দুপুরে সরেজমিনে তদন্ত করে ডায়াগনস্টিক সেন্টার দুটি সাময়িক বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে- কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কের আশেপাশে আনাচে কানাচে গড়ে উঠেছে প্রায় অর্ধশত ডায়াগনস্টিক সেন্টার । এই সকল ডায়াগনস্টিক সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিলো বলে এলাকায় ব্যাপক প্রচার রয়েছে। যার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারে সুন্দরী কিশোরীদের সেবিকা হিসাবে দায়িত্বে রাখা হয়ে থাকে। ওই সকল ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশই বৈধ কাগজপত্র ছাড়ায় দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছিলো। বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আসে। রোববার দুপুরে সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা আকস্মিকভাবে পৌর শহরের হাসপাতাল সড়কে ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় সরকারি হাসপাতালের সামনে ক্রিস্টাল ডায়াগনস্টিক সেন্টারগুলো ও সরকারি পশু হাসপাতালের পাশে মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সমসাময়িক বন্ধ করে দিলেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ। লাইসেন্স বিহীন অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এই কঠোর অবস্থানকে কেশবপুরবাসী সাধুবাদ জানিয়েছেন।