Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৫:১৫ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার সকালে হাসপাতালের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেহনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সমরেশ কুমার দত্ত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিকসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেহনেওয়াজ হাসপাতালের সমস্যাগুলো উত্থাপন করেন। এ সময় তিনি হাসপাতালের জনবল সংকটের সমস্যাগুলো উল্লেখ করে তা সমাধানের দাবি জানিয়েছেন। এরপর এমপি সদস্যদের মতামতের প্রেক্ষিতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। তাছাড়া হাসপাতালের জনবল সংকটের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে গুরুত্ব দিবেন বলে জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)