Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আমতৈল ও নোহাটা গ্রামে পরিদর্শন মনোয়ার খান এমপি’র

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০২:০৭:৪৯ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেছেন- “যারা সহিংসতা সৃষ্টি করে এবং এ কাজের যারা সহযোগিতা করে তাদের কারো ছাড় হবে না” । রোববার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল ও নোহাটা গ্রামে গ্রাম্য মারামারিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জোয়ার্দার আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) দিবাগত রাত ৯ টা থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার আমতৈল ও নোহাটা গ্রামে ৬ ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষে ১০ জন আহত, শতাধিক বাড়িঘর ভাঙচুর-লুটপাট, কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ এবং গরু-ছাগল লুটপাটের ঘটনা ঘটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)