Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় এ্যাডাম স্টাপলেটনের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১১:৫৮:০২ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার ফুলতলায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক গ্রাম আদালতের কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন পরামর্শক এ্যাডাম স্টাপলেটন রোববার দুপুরে দামোদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন এবং ইউএনও দপ্তরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনডিপি প্রতিনিধি ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, এভিসিভি প্রজেক্ট কোঅর্ডিনেশন এনালিস্ট ড. শংকর পল, ওয়েভ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনও সুচি রানী সাহা, মহিলা বিষয়ক অফিসার রীনা মজুমদার, সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, যুব উন্নয়ন অফিসার মোঃ ওয়ায়েদুল হক হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, গ্রাম আদালত কোঅর্ডিনেটর মোঃ হাফিজুর রহমান ও সাবিনা খাতুন, ইউপি সদস্য মোল্যা সুমন পারভেজ, ডালিয়া খাতুন, ইয়াসমিন খাতুন, রিপন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় এমটিআর পরামর্শক এ্যাডাম স্টাপলেটন গ্রাম আদালতের কার্যক্রম বিশ্লেষণ নারীদের ক্ষমতায়ন এবং গ্রাম আদালতের বাদী ও বিবাদিদের সাথে মতবিনিময় করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)