Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যাত্রীবাহী বাসের বক্সে ছাগল নেয়ায় ৫০ হাজার জরিমানা

এখন সময়: শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬, ০৪:৪৮:২১ এম

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ছাগল ব্যবসায়ী ও যাত্রীবাহী পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ওই জরিমানা আদায় করেন।
জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেন্টমার্টিন পরিবহনের ল্যাগেজ বক্সে মধ্যে ১২টি ছাগী ও দুইটি কার্টনে এক’শ কেজি মাংশ চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ওই পরিবহনের বক্স থেকে ছাগী ও মাংশ উদ্ধার করা হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসে মাংশ পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগী ব্যবসায়ী ও ওই পরিবহনের স্টাফরা ল্যাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্ঠুরতা। এ কারণে প্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)