Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জমির বিরোধ নিয়ে হামলায় পিতা-মাতা ও পুত্র আহত

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১১:৩৬:৫৯ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পৌর সভার বায়সা এলাকায় জমির বিরোধ নিয়ে সীমানা প্রাচীর তৈরীর মতো তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় প্রতিপক্ষ পিতা, মা ও সন্তান রবিউল ইসলাম (৩৫) গুরুতর আহত অবস্থায় উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
কেশবপুর পৌর সভার ৩ নম্বর ওয়াডের বায়সা এলাকার সিরাজুল ইসলাম সরদারের পুত্র রবিউল ইসলামের সাথে আপন প্রতিবেশী ঝড়ু সরদারের পুত্র মালায়েশিয়ার স্থায়ী নাগরিক বাংলাদেশের প্রবাসী আলমগীর হোসেন (২৫) এর সাথে বসতবাড়ির সীমানার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মালায়েশিয়া স্থায়ী প্রবাসী আলমগীর হোসেন ও তার আপন ছোটো ভাই মালয়েশিয়া স্থায়ী প্রবাসী সেলিম হোসেন (২০) গত ১৭ এপ্রিল বাংলাদেশে ফিরে বাড়িতে আসে। এসে দেখে সিরাজুল ইসলাম সরদারের পুত্র রবিউল ইসলাম তার বাড়িতে সীমানা প্রাচীর তৈরী করছেন। এই ঘটনায় তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে অর্থনৈতিকভাবে প্রভাবশালী প্রবাসী আলমগীর হোসেন তার ছোটো ভাই সেলিম হোসেন (২০) ও বোন নারগিস পারভীন (২২) ও তাদের পিতা ঝড়ু সরদার (৬০) যৌথ ভাবে প্রতিবেশি সিরাজুল ইসলাম এর পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত ভাবে হামলা চালিয়েছে। তাদের হামলায় অসহায় প্রতিবেশী সিরাজুল ইসলাম (৫৮) তার স্ত্রী (অজ্ঞাত) (৫৫) পুত্র রবিউল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়ে কেশবপুর সরকারি হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)