Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ০২:৫৬:৩১ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিরল প্রজাতির অসুস্থ একটি বাজ পাখি উদ্ধার করা হয়েছে। উপজেলার হিতামপুর গ্রামের শিক্ষক শহিদুজ্জানের বাড়ির পাশের বাগান থেকে শুক্রবার অসুস্থ পাখিটি উদ্ধার করা হয়। ১৭ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে শিশুরা অসুস্থ পাখিটিকে নিয়ে খেলায় মত্ত হয়ে উঠে। এসময় শিক্ষক শহিদুজ্জান পাখিটি বাঁচাতে এগিয়ে আসেন। অসুস্থ বাজ পাখির সংবাদ পেয়ে, পাইকগাছার পরিবেশবাদি সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান পাখিটিকে সুস্থ করে তোলার দায়িত্ব নেন। পাখিটি খুব দুর্বল ছিলো, উড়তে পারছিলো না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এর তত্ত্বাবধানে বাজ পাখিটির চিকিৎসা দেওয়া হচ্ছে। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের একটি কক্ষে পাখিটিকে রেখে ঔষধ সেবন ও মাছ খেতে দেওয়া হচ্ছে। পাখিটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে। দুর্ধর্ষ এই পাখিটির নাম উদয়ী-মধুরাজ। এর মৌমাছির চাকে টার্গেট করে একটি পাখি মধু আর চাক খাওয়ার লোভে আক্রমণ করে থাকে। বাজ পাখি হলো মাঝারি আকৃতির এক প্রকার শিকারী পাখি। একে ক্ষিপ্রতার প্রতীক মানা হয়। বাজ মূলত তার তীক্ষ দৃষ্টির জন্য খ্যাত। স্ত্রী বাজ পুরুষ বাজের চেয়ে আকৃতিতে বড় হয়। বাজ সাধারণত নিজের থেকে ছোট আকৃতির জীবজন্তু যেমন মাছ, কাঠবিড়ালী, খরগোশ, ইঁদুর খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও নিজের থেকে ছোট আকৃতির পাখি যেমন পায়রা, ঘুঘু ইত্যাদি পাখিও এরা শিকার করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)