Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর ক্রীড়া সংস্থার সম্পাদক হলেন সাংবাদিক জিয়া

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৩:০৫:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া। সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে এক সভায় মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নাম ঘোষণা করা হয়।
সাংবাদিক জিয়াউর রহমান জিয়া মহেশপুর তন্ময় স্পোর্টিং ক্লাবের পরিচালক। জিয়াউর রহমান জিয়া মহেশপুর ক্রীড়া জগতের এক নক্ষত্র বলা যায়। তিনি মহেশপুরে দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে এসে বেশ কয়েকটি ম্যাচ উপহার দিয়েছেন। তিনি ঢাকা,সিরাজগঞ্জ,কুষ্ট্রিয়া ও চুয়াডাঙ্গার মহিলা ফুটবলারদের নিয়ে পর পর ৫টি টুর্নামেন্ট উপহার দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)