প্রেসবিজ্ঞপ্তি : প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কেমন হবে এ বিষয়ে সংলাপ আয়োজন করে যশোরের প্রসিদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ‘শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’। শিক্ষাবিদ অধ্যাপক ইসরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ মতামত প্রদান করেন। শহরের রেলরোড বাগমারায় ফাউন্ডেশন সম্মেলন কক্ষে সংলাপে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক এজিএম শহীদুল ইসলাম,সহকারী অধ্যাপক সরদার সেকেন্দার আলী, সিনিয়র সাংবাদিক তহীদ মনি, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, শিক্ষা অফিসার এসএম জিল্লূর রশীদ, মোজাফফর হোসেন,অভিভাবক দীপা সাহা ও শিক্ষার্থী দিব্য ঘোষ। যশোরে শিক্ষা সংলাপের ২৯ তম এ পর্ব পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা ও গবেষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান ।