Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পালবাড়িতে যুবককে গলাকেটে হত্যা চেষ্টা

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০১:৩২:২১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পালবাড়ি মোড়ে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করেছে। শনিবার দুপুর পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটে। রকি বিশ্বাস সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত রকি বিশ্বাস জানান, দুপুর ১২ টার দিকে তিনি পালবাড়ি মোড়ে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পালবাড়ি এলাকার মোহাম্মদ পাপ্পুর ছেলে ইফতি তার ওপর হামলা চালিয়ে প্রথমে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত রকি বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)