Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০১:৩৪:৪১ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে পাখির অভয়ারণ্য পাইকগাছা গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাজার খোলায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়। ৪ মার্চ শনিবার বিকালে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে, পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২, অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সম্বলিত গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধিান, অ্যাড. শফিকুল ইসলাম কচি, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শেখ নাইমুর রহমান আপন, পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)