প্রেসবিজ্ঞপ্তি : আমেরিকার সাথে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোর জেলা কমিটির উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি যশোর জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, জেলা কমিটির সদস্য মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম, ক্ষেতমজুর নেতা মহিবুল্লাহ মহিব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে চৌরাস্তায় শেষ হয়।