Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইয়াবাসহ আটক মাদক কারবারীকে কারাদণ্ড

এখন সময়: সোমবার, ৩০ মার্চ , ২০২৬, ১০:৫৭:৫৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আক্তার আলী মোল্যা (৪০) নামে এক মাদক কারবারিকে ১০পিস ইয়াবাসহ আটকের পর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আক্তার আলী মোল্যা উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আনসার আলী মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে ইটভাটা এলাকায় অভিয়ান চালানো হয়। এ সময় ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার আলী মোল্যা নামে একজন মাদক কারবারিকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ১৬ ধারা মোতবেক এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)