Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নলতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ওরস

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১২:৫৪:৫১ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আধ্যাত্মিক সাধক, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী ডিরেক্টর, প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম বার্ষিক ওরস শরিফ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা অবস্থিত মাজার শরিফে কয়েক হাজার ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে এই ওরছ শরিফ সম্পন্ন হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই ওরছ শরিফের শেষ দিনে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাদেরী। মোনাজাতের সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে নলতার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং আল্লাহর দরবারে নিজ নিজ গুনাহ মাফের জন্য পানা চান। গত তিন দিন ধরে ওরছ শরিফ উপলক্ষে নলতায় এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ওরছ শরিফের বিভিন্ন অধিবেশনে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ হযরত খানবাহাদুর আহছান উল্লা (র.)-এর জীবন, কর্ম এবং ইসলামের সঠিক দর্শনের ওপর বিস্তারিত আলোচনা পেশ করেন। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ওরছ শরিফ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় মিশনের কর্মকর্তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)