Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পরকীয়া বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু জখম

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১২:৫৯:৩২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে নাদিম মাহমুদ (৩০)কে, শুক্রবার (২৭ মার্চ ) রাত ৩টার দিকে নাদিমের বন্ধু শামিম (৩২) এর স্ত্রীর সঙ্গে নাদিমের পরকীয়া সম্পর্কের অভিযোগে ক্ষুব্ধ ছিলেন। এ ঘটনার জেরে শামিম মোবাইল ফোনে ডেকে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যান। পরে যশোর মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)