Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্বাধীনতা দিবসে এনসিপির আলোচনা সভা

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১২:৫৭:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক আলোচনা সভায় লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান বলেছেন, জুলাই বিপ্লব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ইতিহাসের ধারাবাহিকতার অংশ এবং এখনো চলমান রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রেসক্লাব যশোরে ‘মহান মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাই: এক ঐতিহাসিক পরম্পরা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের তরুণেরা নতুন সংবিধান ও ‘সেকেন্ড রিপাবলিক’-এর যে ধারণা দিয়েছিল, তা বাস্তবায়ন করা গেলে রাষ্ট্র ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো। এনসিপির জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সালমান হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, সালমা আক্তার আশা, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক ইমদাদুল হক, সদস্য সচিব ফারিন আহমেদ, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সদস্য সচিব আল হাফিজ, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং মণিরামপুর উপজেলা সংগঠক শহিদুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)