Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্বাধীনতা দিবস ও ‘কালরাত’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বালন

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ১২:৩০:০২ এম

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় টাউন হল ময়দানে রওশন আলী স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে প্রজ্বালন করা হয় মোমবাতি। সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেয়।
ঠিক পাঁচটায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ প্রায় দুই ঘন্টার অনুষ্ঠানে অর্ধশত শিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি ও নৃত্য।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
গোটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুরবিতান সংগীত একাডেমি, সুরধুনী, উদীচী শিল্পীগোষ্ঠী, পুনশ্চ , বিবর্তন, তির্যক, চাঁদের হাট, শেকড়, স্বরলিপি, স্পন্দন, সপ্তসুর, থিয়েটার ক্যানভাস, কিংশুক, মাইকেল সংগীত একাডেমী, নৃত্যবিতান, উৎকর্ষ, ভবের হাট ও শিল্পাঙ্গন এর শিক্ষার্থী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।
মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, এসএম তসলিম উর রহমান, বাসদের সমন্বয়ক হাসিনুর রহমান, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, মোস্তাফিজুর রহমান বাবর, শরীফ আহমেদ বাপ্পি, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরবিতান সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, সুরধুনী সাধারণ সম্পাদ অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, চাঁদেরহাট যশোরের সাধারণ সম্পাদক রাকিব সরদার অপু, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, কিংশুক এর সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)র সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, নাট্য শিল্পী আলমগীর হোসেন বাবু, কামরুল ইসলাম রিপন, শিপন চৌধুরি প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)