Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানে ৫০ ছাগল বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ১১:৩৯:৩৭ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে হতদরিদ্র নারীদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই ছাগল বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। আরো উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, কেশবপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমিন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)