Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে খ্রিস্টান মিশনারি পরিচালকের বাড়িতে বোমা হামলা, আটক নেই

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ১১:৪৪:৩৭ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে খ্রিস্টান মিশনারি সংগঠন লাইফ চ্যাপেল ফর বাংলাদেশের পরিচালক মনিরুল ইসলাম নানকের বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলার পাঁচদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। বোমা হামালার আগুনে পরিচালক মনিরুল ইসলাম ও তার স্ত্রী স্মৃতিকনা দ্বগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে কয়েকবছর আগে মনিরুল প্রায় একবিঘা জমি কিনে টিনসেডের একটি বড় বাড়ি নির্মাণের পর পরিবার নিয়ে বসবাস করে আসছেন। পাশাপাশি বাড়ির দুইটি কক্ষে খ্রিস্টান মিশনারি সংগঠন লাইফ চ্যাপেল ফর বাংলাদেশের কার্যক্রম চালিয়ে আসছেন পরিচালক মনিরুল ইসলাম নানক।
মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ১১ টার দিকে বাসায় তারা স্বামী-স্ত্রী টেলিভিশন দেখছিলেন। এ সময় দূর্বৃত্তরা জানালা দিয়ে বাসার মধ্যে তাদেরকে লক্ষ্য করে পর পর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তাদের শরীরের কাপড় চোপড়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। ৯৯৯ হটলাইন থেকে ফোন পেয়ে মণিরামপুর থানার এসআই মাহমুুদুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে মনিরুল এবং তার স্ত্রী স্মৃতিকনাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মনিরুল ইসলাম বাদি হয়ে শনিবার মণিরামপুর থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু বোমা হামলার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। লাইফ চ্যাপেল ফর বাংলাদেশের পরিচালক মনিরুল ইসলাম জানান, বোমা হামললার পর থেকে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, বোমা হামলা মামলার পর পুলিশ বিষয়টি উদঘাটন করে দোষিদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)