Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১০:৪৯:০৭ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি গ্রুপে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে জাবের হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করে আঃ রহমান গাজী, তৃতীয় স্থান অর্জন করে মুতাকাববির হোসেন এবং মুজাহিদুল ইসলাম।
খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে আঃ রহিম, দ্বিতীয় স্থান লাভ করে সাকিব হোসেন, তৃতীয় স্থান অর্জন করে সাব্বির হোসেন এবং বায়জীদ হোসেন।
তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করে মনিরুল ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করে আবু হুসাইন, তৃতীয় স্থান অর্জন করে রাকিবুল ইসলাম এবং জুবায়ের হোসেন,
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসার সভাপতি মোঃ হামিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান ফারুকী।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ শফিকুল ইসলাম, শিক্ষক হাফেজ মফিজুর রহমান, হাফেজ বাহারুল ইসলাম, হাফেজ মামুনুর রশীদ, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাৎ হোসেন, মাস্টার শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ নাছির উদ্দীন, মাওলানা সালাউদ্দিন ইউসুফসহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কুরআনের প্রতি আগ্রহ বাড়াতে এবং সুন্দর তেলাওয়াতের চর্চা গড়ে তুলতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)