Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পহেলা বৈশাখে শৈলকুপায় ১৮৪০ কৃষক পাবেন কৃষি কার্ড

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১০:৪৯:১৩ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর এবার দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের নয়টি উপজেলা নির্বাচন করা হয়েছে। সে তালিকায় রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা।
প্রি পাইলটিং প্রকল্প হিসেবে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের পাচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাগনী, চরবাগনী ও পদ্মনগর গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করতে মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান শুক্রবার বিকালে জানান, মার্চ মাসের মধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ শেষ করে এপ্রিল মাসে কার্ড তৈরি শেষ হবে। আর পয়লা বৈশাখে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে শৈলকুপা উপজেলায় ১৮৪০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন। যা পরবর্তীতে বাড়তে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)