Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চোখে ঝালের গুড়া দিয়ে মুদি ব্যবসায়ীর টাকা ছিনতাই

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১০:২১:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেকের চোখে ঝালের গুড়া দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের মধ্যে।
মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক জানান, দোকান বন্ধ করে রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে চেয়ারম্যান মোড় পার করে যুগিহুদা গ্রামের মধ্যে পৌঁছালে রাস্তার দু’পাশ থেকে ৪ জন উঠে আমার চোখে ঝালের গুড়া মেরে কাছে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি দামী রেডমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক বাদি হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেছেন।
এ ঘটনার পর থেকে এলাকায় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলা যাতায়াতের নিরাপত্তা নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই ফয়সাল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)